দেবীদ্বার: ফুটপাত দখলমুক্ত করতে হাসনাত আব্দুল্লাহ (এমপি)’র তিন দিনের আল্টিমেটাম; হয়নি দখলমুক্ত

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার// সংবাদদাতা জানান ======
কুমিল্লার দেবীদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে কুমিল্নলা-৪ দেবীদ্ববার আসনের নির্বাচিত সংসদ সদস‍্য হাসনাত আব্দুল্লাহ গত ২৫ ফেব্রুয়ারি তিন দিনের আল্টিমেটাম দিলেও দেবীদ্বার নিউমার্কেট সওজের জায়গা থেকে বাজার হয়নি দখলমুক্ত।

সোমবার (২মার্চ) বিকেলে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় ঘুরে দেখা যায় প্রত্যেকে তাদের স্ব স্ব অবস্থানে থেকে ফুটপাত দখলে রেখেই ব্যাবসা পরিচালনা করে যাচ্ছেন ক্ষুদ্র ও ভ্রাম্যমান ব্যাবসায়ীরা।

তাদের জন্য পুরাতন বাজারে অবস্থিত পৌরসভার যে কিচেন মার্কেট তৈরি করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে সেখানে ৬মাস খাজনা ছাড়া সম্পুর্ন ফ্রীতে ব্যাবসা পরিচালনার কথা বলার পরেও সেখানে যেতে আগ্রহী নয় তারা। অপরদিকে জেলা পরিষদ মার্কেটের আন্ডারগ্রাউন্ড প্রস্তুত করতেও দেখা গেছে।

এসময় ফুটপাত দখল করা ব্যাবসায়ীরা জানায়, আমরা এখান থেকে সড়ে গেলে আমাদের ব্যাবসা হবেনা। যদি যেতে হয় সকল কাঁচাবাজার, মাছ-মাংস, সবজির বাজারসহ সকল বাজার একসাথে নিয়ে গেলে আমরাও সেখানে চলে যাব।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে আইনশৃঙ্খলা সভায় এবং বাজার ঘুরে ব্যাবসায়ীদের সাথে কথা বলে তাঁদেরকে সেখান থেকে তিন দিনের মধ্যে সরে যাওয়ার আহবান জানান কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

এসময় জনদুর্ভোগ সৃষ্টি করে ফুটপাত দখল করে ব্যাবসা পরিচালনায় জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, নাগরিক সুবিধা বিঘ্নিত করে দেবীদ্বারে ফুটপাত দখল করে কোনো ভাবেই ব্যাবসা পরিচালনা করা যাবেনা, সেক্ষেত্রে জিরো টলারেন্স। জেলা পরিষদ মার্কেটে অথবা পৌরসভার মার্কেটে তাদের বসতে হবে এর বাইরে না। আগামী তিন দিনের মধ্যে তাদেরকে সেখানে চলে যাওয়ার আহবান জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঐ মার্কেটটি ব্যাবসার জন্য উপযুক্ত করে গড়ে তুলবেন বলেও ব্যাবসায়ীদের আস্বস্ত করেছেন। এরপরও যদি না সরেন প্রশাসনিক ভাবে যে ব্যাবস্থা নেওয়া হয় তাতে যদি আপনারা (ব্যাবসায়ীরা) ক্ষতিগ্রস্ত হন তাতে আমার কিছুই করার থাকবেনা বলে তিনি উল্লেখ করেছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, পুরাতন বাজার আমাদের পৌরসভার যে কিচেন মার্কেট রয়েছে ব্যাবসায়ীরা সেখানে খাজনা ছাড়া ৬মাস সম্পুর্ন ফ্রীতে ব্যাবসা পরিচালনা করতে পারবেন।

তবে এমপি হাসনাত আব্দুল্লাহ তিনদিনের মধ্যে জেলা পরিষদ মার্কেট কিংবা পৌরসভার মার্কেটে যাওয়ার কথা বলেছিলেন সে বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, আমাদের প্রশাসনিক ভাবে জেলা পরিষদ মার্কেটের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহন করা হয়নি। যদি ওনি এমন কিছু বলে থাকেন এটা ওনার ব্যাক্তিগত বক্তব্য। ইজারা ব্যাতিত জেলা পরিষদ মার্কেটে কাউকে বসানোর এখতিয়ার আমাদের নেই। আন্ডারগ্রাউন্ড হলো পার্কিং এরিয়া। সে জায়গাটি ব্যাবসা পরিচালনার জন্য উপযুক্ত নয়। আমরা বাজার কমিটিসহ সংশ্লিষ্টদের সাথে বসে কথা বলে এবিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বার নিউমার্কেট এলাকায় সওজের ফুটপাত এলাকায় ভাসমান ব‍্যাবসায়ীরা স্থান ত‍্যাগের ৩দিনেও সরে না যেয়ে পূর্বের অবস্থানেই বহাল তবিয়তে আছেন। সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন