উৎসবমুখর পরিবেশে কুমিল্লা- ১০ আসনের নির্বাচন সম্পন্ন

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা== নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা-
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে নাঙ্গলকোটের ৯৭টি এবং লালমাই উপজেলার ৫৫টি ভোট কেন্দ্রে দু”একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবার ভোটকেন্দ্রগুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি সবাচাইতে বেশি দেখা গেছে। সকাল সাড়ে ৭টার মধ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে পুুরুষ এবং মহিলা ভোটারদের দীর্ঘ লাইনে দেখা যায়। বেলা বাড়ার সাথে-সাথে ভোটকেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। তবে বিভিন্ন ভোটকেন্দ্রের মহিলা বুথে মহিলাদের ভোট প্রদানে ধীরগতির কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মহিলাদের ভোট প্রদান করতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে। দুপুর ১২টার পর থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে।
বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ১৭বছর পর ভোট দিতে পেরে তাদের চোখে মুখে আনন্দে ভাসতে দেখা যায়। কাদবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা মহিলা ভোটার ফাতেমা আক্তার বলেন, দীর্ঘ ১৭বছর পর কোন প্রকার অপ্রীতির ঘটনা ছাড়া ভোট দিতে পেরে আনন্দ লাগছে। সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ষাটোর্ধ কাজী হারুনুর রশিদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন। মাহিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসা শতবর্ষী মইদর আলী নাতির হাত ধরে ভোট দিতে আসেন। তাকে ভোট কেন্দ্র থেকে হাসি মুৃেখ লাঠিতে ভর করে ভোট দিয়ে বাড়ি ফিরতে দেখা যায়। শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা তরুণ ভোটার আল-আমিন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
জানা যায়, সকাল ১১টার দিকে মন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় , দুপুর ২টারদিকে পেড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়, মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটলে আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংবাদ প্রকাশঃ ১২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=