কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি =============আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কক্সবাজারে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। এতে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ, মাঠপর্যায়ে নজরদারি জোরদার, তথ্য আদান-প্রদানে সমন্বয় বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে ঘিরে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভিজিল্যান্স ও অবজারভেশন টিমকে নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় অংশগ্রহণকারীরা জানান, নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা হবে এবং একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থা প্রস্তুত রয়েছে।
সংবাদ প্রকাশঃ ০৯-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন