চশমা ও অপারেশনের আনন্দে আত্মহারা মুরাদনগরের অন্ধত্বকবলিত ৩শ মানুষ

মুরাদনগর সমিতি-ঢাকার উদ্যোগ ও সুরাইয়া ইসলামের সৌজন্যে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, সমিতির সভাপতি প্রকৌশলী মো. এনামুল হক খান।
সিটিভি নিউজ।। মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ==================অর্থাভাবে থমকে থাকা চোখের আলো ফিরে পাওয়ার আনন্দে যেন নতুন জীবন পেলেন কুমিল্লার মুরাদনগরের তিন শতাধিক অসহায় মানুষ। শনিবার উপজেলার পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর সমিতি-ঢাকার উদ্যোগ ও সুরাইয়া ইসলামের সৌজন্যে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরে তাদের এ সেবা দেওয়া হয়।
‘কুমিল্লা চক্ষু হাসপাতাল’ ও ‘বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র চিকিৎসকদের পরিচালনায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই বিশেষ ক্যাফেতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ, চশমা ও ওষুধ বিতরণ করা হয়। শিবিরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পরীক্ষা শেষে চিহ্নিত ৮০ জন ছানি পড়া দুস্থ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে কুমিল্লা চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করা। দীর্ঘদিন অর্থাভাবে চোখ দেখাতে না পারা রোগীরা বাড়ির কাছে এমন বিশ্বস্ত ও আধুনিক সেবা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন।
মুরাদনগর সমিতি-ঢাকার সভাপতি প্রকৌশলী মো. এনামুল হক খানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক কৃষিবিদ জামাল উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ মোল্লা। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সামাজিক দায়বদ্ধতা থেকে অবহেলিত ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আগামীতেও এমন মানবিক প্রয়াস অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকরা। সংবাদ প্রকাশঃ ১৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=