বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে নিজেরাই ক্ষমতাবান হয়েছে–ডা.শফিকুর রহমান

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ===== জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘স্বাধীনতা অর্জনের ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে বারবার সুযোগ পেয়ে নিজেরাই ক্ষমতাবান হয়েছে, জনগণকে ক্ষমতায়িত করেনি। তারা শুধু কোটি কেটি টাকা লুট করেছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। ইতোপূর্বে যারা ক্ষমতায় ছিল, জনগণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের তাড়িয়েছেন। তারা ২৮ লাখ কেটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনও দুর্নীতি হতে দেবো না।’
তিনি বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় নওগাঁ এটিম মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জনসভায় জামায়াত আমির বলেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী বা কোনও গোষ্ঠী অথবা কোনও বিশেষ শ্রেণির মানুষের বিজয় চাই না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আর ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।
যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে ২৪-এ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল– তাদের সে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের সে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারলে প্রকৃত গণতন্ত্র মানুষের মুক্তি আসবে না।’
তিনি আগামী নির্বাচনে জয়লাভ করলে নওগাঁয় চার লেন সড়ক নির্মাণ, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের অঙ্গীকার করেন।
এছাড়াও তিনি নওগাঁকে কৃষি প্রধান পুরো উত্তরাঞ্চলে কৃষি গবেষণা কেন্দ্রের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রদান করেন।
নওগাঁ জেলা আমির খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নেতা এএসএম শাহরিয়ার কবির, জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চল প্রধান ও বগুড়া-আসনের প্রার্থী শাহাব উদ্দিন, নওগাঁ-১ আসনের প্রার্থী মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মাহফুজুর রহমান, নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-৬ আসনের প্রার্থী মাস্টার খবিরুল ইসলাম, শরীক দল এবি পার্টি নেতা কাজী আতিকুর রহমান, ফিরোজ হোসেন এবং চব্বিশের শহীদ শারমিনের মা। সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=