কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি============
কুমিল্লার দাউদকান্দিতে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সোমবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান জানান, গত ৩ জুলাই দাউদকান্দি পৌর সভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ সতানন্দি গ্রামের হুমায়ন কবির ছলুর স্ত্রী রুমা আক্তার (৪৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি ঢাকা বনশ্রী
ফরাজি হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। গত ৩০ জুন দাউদকান্দি এ্যাপলো হাসপাতালে ভর্তি হলে ২ জুলাই ঢাকা রেফার করা হয় এবং ৩ জুলাই তিনি মারা যায়। এনিয়ে দাউদকান্দিতে মোট মৃত্যুের সংখ্যা ছাড়ালো মোট ৭ জন। সংবাদ প্রকাশঃ ০৭-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=