চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘিতে দুই দিনব্যাপী বড়শি দিয়ে জমজমাট মাছ শিকার উৎসব

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান =============
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘিতে শৌখিন মৎস্য শিকারিদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বড়শি দিয়ে জমজমাট মাছ শিকার (বরশি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক শৌখিন মৎস্য শিকারি অংশ নেন।
শনিবার( ১৪ নভেম্বর) বিকেলে সরজমিন গিয়ে দেখাযায় প্রতিযোগিতাকে ঘিরে জগন্নাথ দিঘির পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দিনরাত দিঘির পাড়ে সারিবদ্ধভাবে বসে বড়শি দিয়ে মাছ ধরতে ব্যস্ত সময় পার করেন প্রতিযোগীরা। কেউ বড় মাছ শিকারের আশায় বড়শিতে টোপ ফেলছেন, আবার কেউ মাছ ধরার আনন্দ উপভোগ করছেন। প্রতিযোগিতাটি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
আয়োজক ও দিঘির ইজারাদার ফখরুল ইসলাম ফয়সাল বলেন, ‘জগন্নাথ দিঘি শুধু একটি জলাশয় নয়, এটি শৌখিন মৎস্য শিকারিদের কাছে আবেগ ও ভালোবাসার জায়গা। এখানে মাছ শিকার করতে এসে অনেকে আনন্দ খুঁজে পান, পুরোনো স্মৃতি রোমন্থন করেন। আমরা সুন্দর ও মনোরম পরিবেশে শিকারিদের মাছ ধরার সুযোগ করে দিয়েছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে মৎস্য শিকারের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিভিন্ন এলাকার শৌখিন মৎস্য শিকারিদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে ওঠে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করছি।’
কুমিল্লা শহর থেকে আগত হীরা নামের এ মৎস শিকারী জানান, জগন্নাথ দিঘিতে মাছ ধরা ভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছি। মাচা তৈরি থেকে ব্যবস্থাপনা ভালোছিলো।
মুক্তিযোদ্ধা আয়াত আলী বলেন, জগন্নাথ দিঘির ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে এ ধরনের আয়োজন চৌদ্দগ্রামের বিনোদন ও পর্যটন সম্ভাবনাকেও নতুনভাবে তুলে ধরছে। সংবাদ প্রকাশঃ ১৫-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=