ভাটারা থানা পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

সভাপতি আব্দুল খালেক,
সম্পাদক রাসেল মাঝি

পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে: —কবির আহমদ

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান =============
পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি
কবির আহমদ।
গতকাল ২৭ নভেম্বর শুক্রবার বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রেজি নং বি ২২২৩ কর্তৃক আয়োজিত, ভাটারা থানা পরিবহন শ্রমিকের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কবির আহমদ বলেন, পরিবহন শ্রমিকদের শুধু শ্রমের মূল্য নিশ্চিত করলেই হবে না, তাঁদের সামাজিক মর্যাদা, চিকিৎসার অধিকার এবং সন্তানদের উচ্চশিক্ষার সুযোগও নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজস্ব অর্থনৈতিক বলয় গড়ে তুলে শ্রমিক পরিবারগুলোকে স্বনির্ভর করে নিজেদের শ্রমিক বন্ধুদের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের কাছ থেকে সংগৃহীত চাঁদার অর্থ কোনো নেতা, এমপি কিংবা মন্ত্রীর পকেটে যাওয়ার সুযোগ নেই। এই অর্থ শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করতে হবে। পরিবহন শ্রমিকদের জন্য রাষ্ট্রীয় রেশনিং ব্যবস্থা চালু, কর্মজীবন শেষে ড্রাইভিং লাইসেন্সের ভিত্তিতে পেনশন প্রদান এবং চিকিৎসাবিমার আওতায় আনার দাবি জানান তিনি।
থানা সাধারণ সম্পাদক রাসেল মাঝির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
শ্রমিক কল্যাণ ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ,
পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এইচএম আতিকুর রহমান
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারি,
ঢাকা মহানগর উত্তরের সভাপতি কামাল উদ্দিন রায়হান,
ইঞ্জিনিয়ার আবুল বাশার, ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দিন রায়হান এবং বাড্ডা-রামপুরা জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।
সভায় ভাটারা থানা পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক হিসেবে রাসেল মাঝি সহ ৩০ সদস্যের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা উপস্থিত শ্রমিকদের সাথেনপরিচয় করিয়ে দেওয়া হয়। সংবাদ প্রকাশঃ ২৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন