পত্নীতলায় নজিপুর ফুলকুঁড়ি বেসরকারি স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): =============
শেখার পাশাপাশি আনন্দই হউক আমাদের সঙ্গী-‘আনন্দে মেতে উঠি, বন্ধুত্ব গড়ি সাথে সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর এলাকায় অবস্থিত ফুলকুঁড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখায় সকল বিভাগের পৃথক ভাবে ক্লাস পার্টি -২০২৬ উদযাপন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১ টায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের উপস্থিতিতে কেক কেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন সূচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ।

তিনি বলেন, এমন আয়োজন শিশু শিক্ষার্থীদের মনবল বৃদ্ধি করে পাঠে মনোযোগী হওয়ার জন্য কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। সেই সাথে সকল ধর্মের শিশুর সাংস্কৃতিক চর্চার মাধ্যমে চিন্তাধারার ক্রমগতি পরিবর্তন ঘটে এবং মেধাবী হতে সাহায্য করে। তাই একঘেয়েমি কাটাতে ছোট্ট শিশু শিক্ষার্থীদের মাঝে বিনোদনের উপকরণ দিয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। এমন আয়োজন করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছে তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজনেরা। সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন