বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল ছিলেন বহু গুণে গুণান্বিত ভদ্রলোক যা বর্তমান সমাজে বিরল

সিটিভি নিউজ।। বীর মুক্তিযোদ্ধা কবি ও ছড়াকার জহিরুল হক দুলালের মত বহু গুণে গুণান্বিত ভদ্রলোক বর্তমান সমাজে বিরল। উনার আদর্শ গুণগুলো অনুসরণ করার মত। এমনই মন্তব্য করেছেন কুমিল্লা প্রেসক্লাবের অনুষ্ঠিত কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলালের শোক সভায় বক্তারা। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জহিরুল হক দুলালের শোক সভা আজ ১৫ই নভেম্বর সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। শোক সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক সাংবাদিক অশোক কুমার, আর টিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, মরহুম জহিরুল হক দুলালের পুত্র তৈমুর ইরতেজা হক। আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদ, কুমিল্লা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোঃ শাহালম শফি , কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দালাল দামাল, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার উদ্দিন রায়হান, শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব,সাপ্তাহিক গোমতি পত্রিকার সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা ক্লাবের সদস্য ফয়সাল বাড়ি মুকুল, ও কুমিল্লা মিডিয়া বিল্লাল হোসেন। শোক সভায় বক্তারা বলেন, জহিরুল হক দুলাল ছিলেন একজন ভদ্র নম্র ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তিনি ন্যায় কে ন্যায় বলতেন অন্যায়কে অন্যায় বলতেন । তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। স্পষ্টবাদী একজন ভদ্রলোক ছিলেন। তিনি বই ভালবাসতেন, বই পড়ে সময় কাটাতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্যে মানুষকে জ্ঞানের কথা বলতেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অনস্বীকার্য। তিনি ১৯৭০ সালে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে কুমিল্লায় ব্যাপক ভূমিকা রেখেছিলেন। ১৯৯৬ সালে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হবার পর প্রেসক্লাবের উন্নয়নে তিনি ভূমিকা রেখেছিলেন। তিনি ছিলেন কবি ও ছড়াকার এবং ইউসুফ হাই স্কুলের শিক্ষক। বহু গুণে গুণান্বিত জহিরুল হক দুলালের মত মানুষ সমাজে খুব কমই দেখা যায়। পরে মরহুম জহিরুল দুলালের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় । মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস। সংবাদ প্রকাশঃ ১৫-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন