সন্ত্রাসীদের হামলা ও মারধরের ভয়ে বাড়ি ঘরে ফিরতে পারছেন না খোরশেদের পরিবার

সিটিভি নিউজ।। সন্ত্রাসীদের হামলা মারধরের ভয়ে বাড়ি ঘরে ফিরতে পারছেন না কুমিল্লা বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মোঃ খোরশেদ আলম ও তার পরিবারের নারী ও শিশু সদস্যরা।এই পরিবারটি দীর্ঘ তিন মাস মানবেতর অবস্থায় কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ঘুরে আত্মীয়-স্বজনের বাড়িতে তারা আশ্রয় নিয়ে আছেন। জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে পূর্ব শত্রুতার কারণে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে এই পরিবারটি বর্তমানে কুমিল্লা শহরে অবস্থান করছেন। পরিবারটি বরুড়া থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ তেমন ব্যবস্থা নেয়নি। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মেম্বাররা এ বিষয়টি অবগত থাকলেও তারাও সামাজিকভাবে বিরোধটি সমাধান করতে এগিয়ে আসছেন না। বিচারের আশায় ও জান মালের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপারের বরাবর একটি দরখাস্ত দিয়েছেন ভুক্তভোগী খোরশেদ আলম। কিন্তু গত চার দিনও কোনো পুলিশ সাহায্য পাওয়া যায়নি। আজ ৮ নভেম্বর সকালে কুমিল্লা প্রেস ক্লাবে এসে এই পরিবারটি সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। প্রতিবেশী সন্ত্রাসীরা ধমকি ও হুমকি দিয়ে পরিবারটি যাতে বাড়ি ঘরে ঢুকতে না পারে সেই লক্ষ্যে বাঁশ দিয়ে বেড়া দিয়ে তাদের প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন। গত কয়েক মাস আগে সন্ত্রাসীরা এই পরিবারের ৮৫ বছরের বৃদ্ধা মহিলা আমেনা বেগম কে মারধর করে আহত করে । গৃহিণী জাহানারা বেগমকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং রক্তাক্ত জখম করে। বাড়িঘর ভাঙচুর করে মূল্যবান মালামাল ও গরু লুটপাট করে নিয়ে যায়। বরুড়া উপজেলা থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু পুলিশ কোন সন্ত্রাসী আসামিদের গ্রেফতার করতে পারেনি। সমাজের চেয়ারম্যান ও মেম্বাররাও বিষয়টি নিয়ে সামাজিক সালিশ বিচার বসাতে পারেনি। স্থানীয় ইউপি মেম্বার মোস্তফা মিয়া মোবাইল ফোনে সাংবাদিকদের জানান ঘটনা সত্য। পুলিশ ঘটনাস্থলে আসলেও তেমন কোন কিছু হয়নি। সমাজের মানুষ অজ্ঞাত কারনে বিচার শালিশ করে আগ্রহী নয়। বর্তমানে এ পরিবারটি জেলা পুলিশের কাছে জীবনের নিরাপত্তা চায়। বরুড়া সংসধীয় আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোঃ জাকারিয়া তাহের সুমনের সহায়তা কামনা করেছেন। ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবারটি কুমিল্লা প্রেসক্লাবের সামনে অবস্থান করে তাদের উপর নির্যাতন ও হামলার বিভিন্ন ছবি সাংবাদিকদেরকে প্রদর্শন করেন। সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন