মনোহরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ====“করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষে ৮ নভেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡রে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহিব উল্ল্যাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার। এ সময় বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সমবায়ী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিস সহকারী মো. শাহাদাৎ হোসেন । সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=