মনোহরগঞ্জে ইউপি মেম্বার পদপ্রার্থীর মতবিনিময় সভা

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ ================
কুমিল্লার মনোহরগঞ্জ খিলা ইউপির ৮ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সালাউদ্দিন এর সমর্থনে ৮ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৮ নং ওয়ার্ড দিশাবন্ধ গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ভোটারদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ ভোটারগন উপস্থিত হয়ে (সাবেক মেম্বার) মোঃ সালাউদ্দিনকে সমর্থন জানিয়ে ভোট দেওয়ার আশ্বাস প্রদান করে ওনার পক্ষে কাজ করার অঙ্গীকার প্রদান করেন। এ সময় মোঃ সালাউদ্দিন বক্তব্য প্রদানকালে আবেগ প্রবণ হয়ে বলেন আমি এই গ্রামের মানুষ আপনাদেরই সন্তান, অতীতেও এ গ্রামের মানুষের সকলের সুখে দুখে ছিলাম ভবিষ্যতেও থাকবো এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নেতা মোঃ অহিদুর রহমান, ওয়াড ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ বিনি আমিন, মোঃ অজিউল্লাহ, মোঃ সাদেক, মোঃ হারুন সহ ওয়ার্ড বিএনপি নেতাকর্মী ও ভোটার গণ। সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=