সেন্টমার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ডের পর্যটনকেন্দ্রিক হোটেল-রিসোর্টে আগুন মোকাবিলায় প্রস্তুতি যাচাই

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও জনসচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন পর্যটনকেন্দ্রিক হোটেল ও স্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সেন্টমার্টিনে ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

মহড়ায় অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের কার্যকারিতা যাচাই করা হয়। এ সময় দ্বীপের বিভিন্ন রিসোর্ট ও হোটেলের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল, সরঞ্জামের সঠিক ব্যবহার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৪-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন