উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান জেলা সংবাদদাতা কক্সবাজার================কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর মানব পাচার ও ১৫ বছর বয়সী কিশোর হুমায়ুন কবির হত্যা মামলার ২ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি আলী আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আলী আহমদ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত সোনা আলীর ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার কিশোর হুমায়ুন কবিরকে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মানব পাচারকারী চক্র অবৈধভাবে সাগরপথে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা থানায় অভিযোগ করলে চক্রটি ক্ষিপ্ত হয়। এরপর আন্তর্জাতিক মানব পাচারকারীদের মাধ্যমে কিশোর হুমায়ুনের ওপর নির্যাতন চালিয়ে তাকে হত্যা এবং মরদেহ সাগর বা নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর উখিয়াসহ কক্সবাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় দায়ের করা মানব পাচার ও হত্যা মামলায় আলী আহমদ ২ নম্বর এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারের পর আলী আহমদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৮-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=