ঝিনাইদহে মঞ্চস্থ হলো লেটোযাত্রা ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’

সিটিভি নিউজ।। মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি- =================
নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহে মঞ্চস্থ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত লেটো যাত্রাপালা ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’। শুক্রবার সন্ধ্যায় শহরের প্রান্তিক পার্ক মিলনায়তনে অংকুর নাট্য একাডেমির আয়োজনে এ যাত্রা পরিবেশিত হয়।
অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস ও ফারুক হোসেনের নির্দেশনায় এতে ১৫ জন নিয়মিত শিল্পী অভিনয় করেন নজরুলের রচিত লেটো যাত্রাপালার মধ্য দিয়ে দর্শকদের সামনে তুলে ধরা হয় বাংলার লোকজ সংস্কৃতি ও নাট্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। শহরের বিভিন্ন এলাকার নানা শ্রেনী পেশার মানুষ উপভোগ করেন এই পরিবেশনা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা। সেসময় উপস্থিত ছিলেন অংকুর নাট্য একাডেমীর সভাপতি আহসান হাবীব রনক, শিক্ষানুরাগী খন্দকার হাফিজ ফারুক, মোঃ আব্দুস সালাম, মোঃ শফিকুল ইসলাম, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, মানবাধিকার নাট্য পরিষদ’র সভাপতি রুবেল পারভেজ, বাংলা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমরান হায়দার রাজা, নাট্য নির্মাতা এস এম শাহীন, কৌতুক অভিনেতা হুমায়ূন কবীরী টুকু প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন