চলে গেলেন,কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা নাসিমা খান

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ====================
উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজকে এত কষ্ট লাগছে যা বলে বোঝাতে পারবো না! প্রথম সিনেমা মৌমাছি ছবিতে তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার স্নেহ ভালবাসা সব পেয়েছি তিনি শুরুর দিকে অনেক অভিনয় শিখিয়ে দিয়েছিলেন কিভাবে ক্যামেরায় লুক দিতে হবে কিভাবে নিজেকে সুন্দর দেখাতে হবে সব শেখাতেন। প্রথম সিনেমায় তিনি ভীষণ আশাবাদী ছিলেন তিনি বলতেন মুনমুন একদিন অনেক বড় স্টার হয়ে যাবে।
কদিন ধরেই উনার কথা ভীষণ মনে পড়ছিল বিশেষ করে ওনার ছেলেটি হারিয়ে যাওয়ার পর ওনাকে নিয়ে যে ভিডিওটি হয়েছিল সেই ভিডিওটি দেখার পর থেকেই উনাকে ভীষণ মনে পড়তো খুব মিস করতাম।
ইউটিউবে খুঁজে ওনার পুরনো দিনের কিছু গান দেখলাম এত সুন্দর ছিলেন তিনি তখন! যখন তিনি নায়িকা ছিলেন..
সে আমলে এতটা স্মার্ট এতটা সুন্দরী নায়িকা আসলেই দেখাটা একটা বিরল ব্যাপার ছিল। মৌমাছি ছবিতে যখন ওনার সাথে অভিনয় করতাম তখন অবাক হয়ে উনার দিকে তাকিয়ে থাকতাম!! এতটা সুন্দরী সাবলীল কনফিডেন্ট ছিলেন তিনি অভিনয়ের সময় কোন ভুল হতো না অনর্গল ডায়লগ বলে যেতেন!!!
এমন গুণী শিল্পীর এভাবে নীরবে চলে যাওয়াটা সত্যি দুঃখজনক। খুব দেখা করতে ইচ্ছা হতো নাসিমা খান ম্যামের সাথে! কিন্তু শুনেছিলাম ওনার সাথে যে দেখা করতে গেছে তাকে নাকি উনি ফিরিয়ে দিয়েছেন কারো সাথে নাকি দেখা করতেন না। তাই অনেক আগ্রহ থাকলেও উনার সাথে দেখা করাটা সম্ভব হয়নি। শিল্পীরা অনেক অভিমানী হয় অনেক অভিমান নিয়েই হয়তো চলে গেলেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি শিক্ষিতা মার্জিত ভদ্র এবং সুন্দরী একজন কিংবদন্তি অভিনেত্রী।
মহান সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ তায়ালা যেন নাসিমা খান ম্যাম কে জান্নাতুল ফেরদৌস এর বাসিন্দা করে দেন। আমিন ।সংবাদ প্রকাশঃ ১৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=