দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান ৩ ড্রেজার ও ৩ শত ফুট পাইপ ধ্বংস

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ টি ড্রেজার মেসিন ও ৩ শত ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাঘবপুর ও পশ্চিম পোমকারা এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার ও প্রায় ৩শত ফুট পাইপ বিনষ্ট করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন,
অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ড্রেজার মেসিন ধ্বংস করার সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=