আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মন্দির পরিদর্শনে পুলিশ সুপার, নোয়াখালী..

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ============
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে নোয়াখালীর সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয় চাটখিল থানাধীন শ্রী শ্রী যুবরাজ মায়ের মন্দির ও শ্রী শ্রী গৌর নিতাই মন্দির এবং সোনাইমুড়ী থানাধীন কালীবাড়ি দেবালয় মন্দির ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরসহ মোট চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া পূজামণ্ডপ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানজট নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য মহিলা স্বেচ্ছাসেবী দল গঠন ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনের আহ্বান জানান। পাশাপাশি শান্তি ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সব ধর্মের নাগরিকের নৈতিক, সামাজিক ও আইনগত দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে নোয়াখালী জেলা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন