পোরশায় হেরোইনসহ এক মাদক কারবারী আটক

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি :নওগাঁর পোরশায় হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে ১৬ বিজিবি সদস্যরা। বুধবার রাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর কাপালির মোড় নামক স্থানে ঢাকাগামী সোনারতরী যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ৬৪০ গ্রাম হেরোইন সহ মনিরুল ইসলাম (২৮) নামে ওই মাদক কারবারীকে আটক করা হয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মো. দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করেন। আটক মাদক কারবারী সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। আটককৃত মনিরুলের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের হয়েছে এবং মাদকদ্রব্যসহ আসামীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=