কুমিল্লার সনাতনী সমাজের সাথে মত বিনিময় করেছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

সিটিভি নিউজ।। আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কুমিল্লার সনাতনী সমাজের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু। সনাতনী সমাজ কুমিল্লার আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর কমিটির সভাপতি অমল চন্দ্র দত্ত। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর কমিটির সহ সভাপতি কানাই নাগ, সুনীলেশ মজুমদার,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক পিংকু চন্দ, কাত্যায়ানী কালিবাড়ি র সাধারণ সম্পাদক স্বজল চন্দ,২৭ নং ওয়ার্ড থেকে বাবুল পাল,রোটারিয়ান প্রদিপ সাহা,পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ন সম্পাদক নারায়ন সরকার,মুক্তি সংঘের পক্ষে রুবেল পাল,কৃষ্ণ দাস,যুবরাজ মনি,আলপনা মজুমদার,১৬ নং ওয়ার্ড যুগল সংঘ থেকে সুব্রত চক্রবর্তি। মতবিনিময় সভায় জনাব মনিরুল হক সাক্কু সকল সনাতনী সমাজের মানুষকে শুভেচ্ছা জানান।এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে সহযোগিতার আশ্বাস দেন। এসময় সনাতনী সমাজের নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদশনের জন্য মনিরুল হক সাক্কুকে আমন্ত্রন জানান। সংবাদ প্রকাশঃ ১৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=