সভাপতি মাসুদুল আলম বাচ্চু মনোহরগঞ্জের আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ =============
কুমিল্লার মনোহরগঞ্জের আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠির বরাত দিয়ে ১৩ অক্টোবর মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে মাসুদুল আলম বাচ্চু কে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন কে সদস্য সচিব, বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবদুল গাফফার ভূঁইয়াকে শিক্ষক প্রতিনিধি ও সেলিম মিয়াকে অভিভাবক প্রতিনিধি মনোনীত করে ৪ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েেেছন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা চেয়েছেন নবগঠিত কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু । সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন