দেবীদ্বারে জোরপূর্বক জমিদখল করে ঘর নির্মান ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===========
কুমিল্লার দেবীদ্বারে মোঃ কবির হোসেন নামে এক ব্যক্তির মালিকানাধীন ৫ শতক জায়গার প্রায় ২০টি গাছ ও গাছের চারা উপরে নষ্ট করে জোরপূর্বক দখল করে ঘর নু্রমাণ ও হত্যার হুমকির প্রতিবাদে এবং বিচারের দাবিতে ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার জাফরগন্জ ইউনিয়নের জাফরগন্জ বাজার মসজিদ মার্কেটে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কবির হোসেন বলেন, উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়বাদ গ্রামের তার চাচাতো ভাইদের কাছ থেকে একাধিক দাগে ৫ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল ও ওই জায়গায় বনায়ন করে রাখেন।

ইতিমধ্যে আমার পার্শ্ববর্তী বাড়ির ভূমি দস্যু ও সন্ত্রাসী বিল্লাল গাজী, এনামুল হক মামুন ও রুবেল গাজী কিছু অজ্ঞাত সন্ত্রাসীদের নিয়ে গত ১০ অক্টোবর জোরপূর্বক আমার দখলকৃত জায়গার গাছপালা কেটে রাতের আঁধারে সেখানে ঘর নির্মাণ করার চেষ্টা করে।

খবর পেয়ে আমি জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ যায়। সেদিন তাঁরা পুলিশের সামনে নিজেরাই নিজেদের ঘরবাড়ি কুপিয়ে ভাংচুর করে আমাদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করতে থাকে। আমরা বাড়িতে গেলে আমাদের হত্যা করবে বলেও তারা হুমকি দিয়ে আসছে। এ বিষয়টি স্থানীয়দের জানিয়ে আমি দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ করেছি।

তিনি আরও বলেন, বিগত আ’লীগ সরকার আমলে বিল্লাল, মামুন, রুবেল গংদের অত্যাচারের স্বীকার হয়নি এলাকায় এমন লোক পাওয়া যাবেনা। এলাকার হত দরিদ্র মানুষ থেকে শুরু করে সাংবাদিক নির্যাতন করাসহ নানা অভিযোগ রয়েছে এই ব‍্যক্তিদের বিরুদ্ধে।

গত ৪ আগষ্ট ২০২৪ সালে জাফরগন্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেল গাজী প্রকাশ্য হাতে অস্ত্র নিয়ে ছাত্রজনতার উপর হামলা চালায়। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে, তবুও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

চাঁদাবাজি সন্ত্রাসী ও মাদকের সম্রাট এই চক্র। এদের বিরুদ্ধে এলাকার মানুষ মুখ খুলার সাহস পায়না। কেউ সত্য বললে তাদের বাড়ি থাকতে দিবে না তারা। আমি আমার সম্পদ ও আমার জীবন রক্ষায় আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোঃ মনিরুজ্জামান, মোঃ রাশেদুল ইসলাম সোহেল, মোঃ মনিরুল ইসলাম, মোঃ ওমর ফারুক প্রমুখ।

ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে সংবাদ সম্মেলনের ছবি। সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন