এসআরবি-১১ এর অভিযানে কুমিল্লা জেলার দেবিদ্বার থানা এলাকা হতে ৩৭ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”।। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১ গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ০৮ জন, মৃত্যুদন্ড প্রাপ্ত অপরাধী- ০১ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী-০১ জন, হত্যা মামলায় ০৭ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ০৮ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৭ জন গ্রেফতারসহ ০৬ টি অস্ত্র, ১০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৫ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে এসআরবি-১১। পাশাপাশি ০৬ জন অপহরণকারী গ্রেফতারসহ ০৯ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ০৯ জন, দস্যুতা মামলার আসামী-০১ জন, অনলাইন জুয়াড়ী-০০ জন, সাজাপ্রাপ্ত- ০১ জন, প্রতারণার আসামী-০১ জন চাঁদাবাজ-০৪ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৭২ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এসআরবি-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১১ অক্টোবর ২০২৬ ইং তারিখ দুপুরে এসআরবি-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন ফুলতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ জহিরুল হক ভুইয়া (৬০) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জহিরুল হক ভুইয়া (৬০) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফুলতলী গ্রামের মৃত আঃ আলিম ভুইয়া এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এসআরবি-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এসআরবি-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । সংবাদ প্রকাশঃ ১২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন