দেবীদ্বারঃ বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/============
কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহী ফয়সাল নামে এক যুবকের।

ঘটনাটি ঘটে সোমবার (১২ অক্টোবর) দুপুর ১১ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্নে।

নিহত ফয়সাল (২২) পিতা অজ্ঞাত বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের বাসিন্দা।

দেবীদ্বার থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ফয়সাল (২২) তার একজন বন্ধুকে নিয়ে জিকসার মনোটন মোটর সাইকেল যোগে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজার থেকে বুড়িচং উপজেলার কংশনগর বাজারে যাওয়ার পথে গঙ্গানগর দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্নে পৌঁছারপর কুমিল্লা থেকে ব্রাক্ষনবাড়িয়া গামী একটি (ঢাকা মেট্রো-ব-১৪-৪১৫৫ নং) যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর মোটর সাইকেল আরোহী অজ্ঞাত (২২) মারাত্মক আহত হন। তাকে দ্রুত ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা বাসটিকে আটক করে রাখে। দূর্ঘটনার পর স্থানীয়রা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে দেবীদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বাভাবিক করেন।

এ ব‍্যপারে ঘচনাস্থলে যাও মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোনে জানান, আমরা ঘটনাস্থলে আছি। এখানে দূর্ঘটনার কোন আলামত পাইনি। লাশ, মোটর সাইকেল, বাস কোন কিছুই দেখতে পাচ্ছিনা।স্থানীয়রাও কিছু বলতে পারছেননা। আমরা বেলা সোয়া ৩ টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছি।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল একদল পুলিশ পাঠিয়েথি। শুনেছি সড়ক দূর্ঘটনার কোন আলামত পায়নি।

ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় নিহত ফয়সাল (২২)’র বহন করা মোটর সাইরেলের ছবি সংগৃহীত। সংবাদ প্রকাশঃ ১২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন