চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৫৮ তম বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান ============
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৫৮ তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম ইউসিসিএ লি: এর প্রশিক্ষণ হল রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম ৮ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলী আশ্বব। আলী আশ্বব বিভিন্ন ধাপে ১৩ বারের মতো সভাপতি নির্বাচিত হন।

এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এ,বি,এম আবুল কালাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তামান্না ফেরদৌসসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।

চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত প্রতিনিধিরা হলেন- সহ-সভাপতি মো: খলিলুর রহমান, সদস্য-মোহাম্মদ মাহাবুবুব রহমান, মো: রুহুল আমিন, মো: হাফিজুর রহমান, মো: ইয়াছিন, মো: মীর হোসেন, আব্দুল খালেক।

এ সময় নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরাও দায়িত্ব গ্রহণ করেন। নতুন নেতৃত্ব প্রতিষ্ঠানের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং শিল্প খাতের প্রসারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সভাপতি নির্বাচিত হওয়ার পর আলী আশ্বব সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সমবায়ের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ১২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন