শৈলকুপায় ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি- ==============
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টর চাপায় তাওহীদ (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসারা ৩য় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিলো। সেসময় ভাটার মাটি টানা ট্রাক্টরে পেছানোর সময় ওই শিশুটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তাওহীদ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না দিলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংবাদ প্রকাশঃ ১১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=