কুমিল্লার দেবীদ্বার: নানীর বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল নাতী আরমানের

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/====================
কুমিল্লার দেবীদ্বারে নানীর বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমান হোসেন নামে এক যুবকের।
ঘটনাটি ঘটে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর বাস ষ্ট্যাশন সংলগ্ন অটো ব্রীকস ফিল্ডের সামনে।
কোম্পানীগঞ্জগামী যাত্রিবাহী একটি সিএনজি চালিত অটো রিক্সাকে কুমিল্লামুখী অকটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ওই সিএনজিটি সিটকেপড়ে দূর্ঘটনা ঘটে। দূর্টনায় যাত্রী আরমান ঘটনাস্থলে নিহত হন এবং অজ্ঞাত চালক আহত হন।
দূর্ঘটনার পর প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ থাকায় সড়কের দু’পাশে শত শত জান ও মাল পরিবহন আটকে যাওয়ায় সাধারন যাত্রীরা দূর্ভোগে পড়েন। সকাল ১০ টায় দেবীদ্বার থানাপুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।
নিহত আরমান হোসেন (২৪) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের পুত্র। আরমান পেশায় একজন হোন্ডা মিকানিক্স ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, আরমানের নানার বাড়ি দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে। নিহত আরমান সিলেট থেকে ট্রেনযোগে কুমিল্লা আসেন, কুমিল্লা থেকে সিএনজি যোগে নানার বাড়ি আসার পথে চরবাকর এলাকায় এ দূর্ঘটনায় আরমান নিহত হন।
আরমানের নানী রাবেয়া খাতুন (৭০) লাশের পাশে বসে কন্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, তার স্বামী, পুত্র নেই। ২ মেয়ের বিয়ে হয়ে যায়। তার ভরন পোষন করতেন নাতী আরমান। শেষ ভরসাটাও শেষ হয়ে গেল। তিনি আরো জানান, তার নাতী আরমানের ৩ বছর বয়সী আরিয়ান নামে এক পুত্র সন্তান রয়েছে। নাতবৌ স্বপ্না বর্তমানে ৭ মাসের গর্ভবতী।
এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ এবং দূর্ঘটনায় কবলিত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
ছবির কযাপশনঃ কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় নিহত আরমানের লাশ উদ্ধার করেন হাইওয়ে পুলিশ। সংবাদ প্রকাশঃ ৯-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=