চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান ===============
কুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগে মৃত্যুর অভিযোগের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ৭ অক্টোবর আল-নূর হাসপাতাল, চৌদ্দগ্রামে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগে মৃত্যুর অভিযোগে বিভিন্ন ফেসবুক ও অনলাইন পেজে পোস্ট করা হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নবজাতকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের দায় নিরূপণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস) ডা. মোসাম্মৎ ফারজানা খন্দকারকে সভাপতি ও ডাঃ মহসিন বিন সুলতানকে সদস্য-সচিব করে জুনিয়র কনসালটেন্ট ও (অ্যানেসথেসিওলজি) ডা. আবু মুহাম্মদ হাসান, মেডিকেল অফিসার ডা. সালমা আখতার, মেডিকেল অফিসার ডা. মো. হাসান মাহমুদ পাটোয়ারীকে সদস্য করে ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দায় নিরূপণসহ আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বজনরা চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়ার বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। তাদের দাবি, দীর্ঘ সময় নরমাল ডেলিভারির চেষ্টা করা হয় এবং একপর্যায়ে নবজাতকের মাথায় আঘাত লাগে। পরে প্রসূতিকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়।
অভিযোগের বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি নরমাল ডেলিভারির চেষ্টা করেছেন এবং রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠিয়ে দেন।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাঃ কেয়া সাংবাদিকদের নিয়ে বিতর্কৃত এক মন্তব্য করে পোস্ট করে তিনি বলেন, “আপনারা একটা কাজ করবেন এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে—এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।”

তার এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) চৌদ্দগ্রাম আল নুর হাসপাতাল ও ডাঃ কেয়ার দায় নিরূপণে কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদ আহম্মেদ চৌধুরী বলেন, সাম্প্রতিক আল নুর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় ডাঃ কেয়ার তত্ত্ববাধনে নবজাতকের মৃত্যুর যে অভিযোগ উঠেছে তা আমাদের নজরে এসেছে। হাসপাতাল ও ডাক্তারের দায় নিরূপণে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। আগামী ৩ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৮-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন