দেবিদ্বার ইনসাফ এসোসিয়েশন প্রকল্পের সাধারণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার, কুমিল্লা সংবাদদাতা জানান ======= নবীন ও প্রবীন উদ্যোক্তাদের নিয়ে স্বপ্ন পূরনের লক্ষ্যে “দেবিদ্বার ইনসাফ এসোসিয়েশন প্রকল্প” এর কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার(২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ) সকাল সাড়ে এগারো টায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর উত্তর বাজারে এসআইবিএল এর সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল্লাহ মুন্সির সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন মফিজসহ এসোসিয়েশন সদস্যরা।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রকল্প পরিচালনা করার জন্য আগামী (২০২৬-২০২৮) ২ বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
চেয়ারম্যান মোঃ রবিউল্লাহ মুন্সি, ভাইস চেয়ারম্যান মোঃ খায়রুল আমিন সরকার,ব্যবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন, উপ- ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার, অর্থ পরিচালক ফারুক আহমেদ মোল্লা,সহ -অর্থ পরিচালক বিল্লাল মিশরী, নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, মোঃ আবু জাহের,মোঃআবদুল কাইয়ুম, আবদুস সোবহান।এছাড়া উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ মহিউদ্দিন মফিজ, মোঃ নজরুল ইসলাম, নূর আহমেদ খোকন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ওয়াহেদপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার।
এসময় বক্তারা বলেন, ‘আমাদের দেশের মানুষ জন্মগতভাবে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, যা একজন উদ্যোক্তার জন্য খুব প্রয়োজনীয়। বাংলাদেশ নানা ধরনের প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও অর্থনীতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ‘উদ্যোক্তা হওয়ার জন্য প্রত্যেক মানুষকে নিজের ভেতর থেকে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা ও দৃঢ় প্রত্যয় থাকতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে দেশের উদ্যোক্তা সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’ বাংলাদেশের উদ্যোক্তারা নানা প্রতিকূলতার মধ্যেও নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে সচল রেখে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’সচ্ছতা,সততা ও জবাবদিহিতার মধ্যদিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। সংবাদ প্রকাশঃ ২৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=