শোক সংবাদঃ মোহাম্মদ আমির হোসেন তালুকদারের ইন্তেকাল

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি =========== কুমিল্লার মনোহরগঞ্জের বড় কেশতলা তালুকদার বাড়ী নিবাসি অস্ট্রেলিয়া প্রবাসী সাইফুল ইসলাম তালুকদারের পিতা আলহাজ্ব মোহাম্মদ আমির হোসেন তালুকদার (৯৪) অসুস্থতাজনিত কারনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বুধবার বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কর্মজীবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাজায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আয়কর আইনজীবী এ্যাড. সফিকুর রহমান তালুকদার, এ্যাড. এমরান হোসাইন তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ফারুক ইসলাম, মাও. আবুল খায়ের প্রমুখ। মরহুমের কনিষ্ঠ ছেলে সাইফুল ইসলাম তালুকদার তার পিতার আতœার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। সংবাদ প্রকাশঃ ২৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=