দেবীদ্বারে সাজেদা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ

সিটিািভ নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/ ===============আগামী প্রজন্মকে সবুজ শ্যামলে ভরা একটি সুন্দর ও বাসযোগ্য দেবীদ্বার উপহার দেয়ার লক্ষ্যে এবং পুষ্টি গুনে বেড়ে উঠতে সাজেদা আহমেদ ফাউন্ডেশনের বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৩ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর মোল্লা বাড়িতে অবস্থিত সাজেদা ফাউন্ডেশন প্রাঙ্গণে ওই কর্মসূচি পালিত হয়।
এসময় ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে ১৬০জন উপকারভোগী সদস্যর মাঝে নানান জাতের ফলজ, বনজ ও কাঠগাছসহ ১ হাজার ২ শত চারা বিতরন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, আম, কাঁঠাল, ডালিম, লটকন, সেগুন, কাঠবাদামসহ বিভিন্ন জাতের গাছ।
বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বাংলাদেশ গ্রাম আদালতের দেবীদ্বার উপজেলা সমন্বয়কারী সাইফুল করিম খান, দেবীদ্বার থানার এএসআই মোঃ ইয়াকুব, উপ-সহকারী কৃষি অফিসার এটিএম রাশেদুজ্জামান সরকার, সূচনা ফাউন্ডেশন কুমিল্লার আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ আব্দুস সালাম, এলাকা ব্যাবস্থাপক মোঃ সোহেল রানা, এলাকা হিসাব ব্যাবস্থাপক মোঃ নাসির উদ্দিন। সমাজসেবক ইন্জিনিয়ার ইসমাইল হোসেন।
এছাড়াও উপস্থিত থেকে আলোচনা করেন, সাজেদা ফাউন্ডেশনের দেবীদ্বার শাখা ব্যাবস্থাপক দুলাল তুর্কী, কুমিল্লা অঞ্চলের এগ্রিকালচার পোগ্রাম অফিসার রেদওয়ানুল হক। এসময় অফিসের সকল ষ্টাফ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির ফলে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বৃক্ষগুলো যেমন ভূমিকা রাখবে তেমনি ফলজ গাছগুলো থেকে ফল উৎপাদনে পরিবারের চাহিদা মিটিয়ে অর্থ উপার্জনেও সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন অতিথিরা। তবে তার জন্য গাছগুলোকে সঠিকভাবে বেড়ে উঠতে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার আহ্বান জানো হয় উপকারভোগীদের।
সাজেদা ফাউন্ডেশন কুমিল্লা অঞ্চলের ৩৫০০ উপকারভোগী সদস্যদের মধ্যে ২০ হাজার বৃক্ষ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বলে জানায় ফাউন্ডেশনের কর্মকর্তা। সংবাদ প্রকাশঃ ২৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=