দেশে খেলাধুলার মাঠ সংরক্ষণ, উন্নয়নে কাজ করবে সরকার ——- মন্ত্রী, প্রতিমন্ত্রী

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ===========
ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারকের আওতায় দেশের বিভিন্ন স্থানে খেলাধুলার মাঠের সুরক্ষা, উন্নয়ন ও ব্যবহার উপযোগী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দুই মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। পাশাপাশি বিদ্যমান মাঠগুলো যথাযথভাবে সংরক্ষণ এবং ক্রীড়া কার্যক্রমে ব্যবহারের সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পর্যাপ্ত খেলার মাঠের বিকল্প নেই। মাঠ সংরক্ষণ ও উন্নয়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও জোরদার হলে দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বৃহস্পতিবারে সচিবালয় গণপূর্ত মন্ত্রী জাকারিয়াতাহের সুমন ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম এ ঘোষণা দেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে খেলাধুলার মাঠকে সুরক্ষিত রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাঠের ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=