কুমিল্লা নগরীতে কুসিকের অভিযান, দুই ভবন মালিককে জরিমানা

সিটিভি নিউজ।। কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।
অভিযানকালে নগরীর ঝাউতলা এলাকায় ডা. আব্দুল করিমের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা এবং বাদুরতলাডাক্তার পাড়ায় নোমানগনদের একটি ভবনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় ভবন মালিক ও সংশ্লিষ্টদের জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সতর্ক করা হয়।
কুসিক কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=