রাণীশংকৈলে ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়নে কর্মপরিকল্পনা

সিটিভি নিউজ।। সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:===========ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনগণের অংশগ্রহণে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের আয়োজনে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা (ইন্টারফেইজ মিটিং) অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রিয়্যাক্টস-ইন প্রকল্প সভায় সহযোগিতা করে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আল হানিফ।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী (এইচএ), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), এনজিও প্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় রাণীশংকৈল প্রেস ক্লাব পুরাতনের সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রিয়্যাক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার ও প্রজেক্ট অফিসার বিলকিস বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় রাণীশংকৈল উপজেলার আটটি কমিউনিটি ক্লিনিকের সেবার মান, বিদ্যমান সমস্যা ও উন্নয়নের সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করা হয়। সেবাদানকারী ও সেবাগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে সেবা প্রদানের দিন ও সময়, নিরাপদ পানির উৎস, সিজি কমিটির সভা, তহবিল উন্নয়ন ও জিএমপিসহ বিভিন্ন বিষয়ে কর্মপরিকল্পনা নেওয়া হয়।
বক্তারা বলেন, স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা করা হলে বাস্তব সমস্যার সঙ্গে পরিকল্পনার সমন্বয় করা সম্ভব। এতে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টিসেবাসহ কমিউনিটি ক্লিনিকের সামগ্রিক সেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া যাবে।
উল্লেখ্য, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রিয়্যাক্টস-ইন প্রকল্প ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় কাজ করছে। মা, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি, পুষ্টি-সম্পর্কিত অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সংবাদ প্রকাশঃ ১৬-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=