মাদক-জুয়া ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: =================
ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার বেলা ১১টায় কালীগঞ্জ থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত ওসি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের কার্যক্রম তুলে ধরেন।

ওসি জুলফিকার আলী বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি অনলাইন জুয়া, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। সাংবাদিকরা তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ নিয়ন্ত্রণ এবং উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাজ আরও কার্যকর হবে। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানা পুলিশ সচেষ্ট থাকবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌরাঙ্গ কুমার বসু ও এসআই নাজমুল হোসেন।
সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, কলামিস্ট এম এ কাদের, মোহনা টিভির সোহেল আহম্মদ, এশিয়া পোস্টের হাবিব ওসমান, এশিয়া বাণীর শাহাজান আলী সাজু, জি টিভির ওলিয়ার রহমান, আজকালের খবরের আরিফ মোল্লা, গ্রীন টিভির আশিকুর রহমান, দিনকালের হুমায়ুন কবির সোহাগ, নিউজ ৫২-এর ফিরোজ আহম্মেদ, জনকণ্ঠের মাসুদ রানা, ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক, ভোরের দর্পণের মমিনুর রহমান মন্টু ও কালের কণ্ঠের নয়ন খন্দকারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। সংবাদ প্রকাশঃ ১৬-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন