কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযান

সিটিভি নিউজ 24।। প্রেস রিলিজ।।
কোতয়ালী মডেল থানা, কুমিল্লা
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৪ বোতল ভরতীয় মদ সহ ০১ জন গ্রেফতার করতঃ নিয়মিত মামলা এবং ০২ জন ছিনতাইকারী গ্রেফতা ও সংক্ষিপ্ত বিচার আদালতে ১২ জনকে সাজা প্রদান।
১৩/০৯/২৬ ইং তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে অত্র কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডস্থ মোগলটুলী সাকিনের আনছারিয়া মিষ্টি ভান্ডার দোকানের সামনে এলাকা হইতে আসামী রূদ্র সাহা ( ১৯), আপন সাহা ( ১৯) ও তুষার দে (২১) এর হেফাজত হইতে ০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বক নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদক সেবন ও বিভিন্ন অপরাধে থানা এলাকা হইতে ১২ জন আসামীকে গ্রেফতার করে। ধৃত আসামীদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, কুমিল্লায় সোপার্দ করলে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামীর দোষ স্বীকারের ভিত্তিতে আটককৃত ১২ জন আসামীকে সামারী ট্রায়াল এর মাধ্যমে সামারী ট্রায়াল এর মাধ্যমে ৫ জন আসামীকে ১০ দিন সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা, ৪ জন আসামীকে ১৫ দিন সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা ও ৩ জন আসামীকে ৭ দিন সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এছাড়াও থানা এলাকা থেকে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরর্বর্তীতে বিভিন্ন মামলার ছিনতাইয়ের ঘটনায় সাথে জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়ায় ০২জন ছিনতাইকারীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আইনশৃংখলা রক্ষায় ছিনতাইকারী ও মাদকের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার নিয়মিত অভিযানে বিভিন্ন মহলের লোকজন থানার পুলিশিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।