সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে NILS CCN-UST Chapter-এর উদ্বোধন এবং “The Art of Mooting: From Research to Representation” শীর্ষক দিনব্যাপী কর্মশালা

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক:===============কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ০৫ সেপ্টেম্বর শনিবার NILS CCN-UST Chapter-এর শুভ উদ্বোধন এবং “The Art of Mooting: From Research to Representation” শীর্ষক দিনব্যাপী কর্মশালা।
আইন শিক্ষার্থীদের মধ্যে মুটিং, আইন গবেষণা, যুক্তি উপস্থাপন এবং কার্যকর আইনগত প্রতিনিধিত্বের দক্ষতা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন পেশায় সফলতার জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, গবেষণার সক্ষমতা, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং সাবলীলভাবে আইনি যুক্তি উপস্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাসরুর সালেকিন, জেলা ও দায়রা জজ, শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল (CRPT), ঢাকা মেট্রোপলিটন।
কর্মশালার রিসোর্স পারসন হিসেবে ছিলেন সাখাওয়াত সাজ্জাত সেজান, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং ফাহিম আবরার আবিদ, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, Nils Bangladesh এর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. এ এন এম আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, সিসিএন-ইউএসটি,
অনুষ্ঠানটির সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, আইন বিভাগ, সিসিএন-ইউএসটি।
কর্মশালায় বক্তারা বলেন, মুটিং শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি একজন আইন শিক্ষার্থীকে ভবিষ্যৎ আইনজীবী হিসেবে গড়ে তোলার একটি কার্যকর প্রশিক্ষণ পদ্ধতি। মুটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা মামলা বিশ্লেষণ, আইনি সমস্যা চিহ্নিতকরণ, আইন ও নজির অনুসন্ধান, লিখিত সাবমিশন প্রস্তুত, মৌখিক যুক্তি উপস্থাপন এবং বিচারকের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করতে পারে।
এ সময় আইন গবেষণার সঙ্গে কার্যকর আইনগত প্রতিনিধিত্বের সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নির্ভরযোগ্য আইনগত উৎস থেকে তথ্য সংগ্রহ, আইন ও বিচারিক নজির বিশ্লেষণ এবং গবেষণালব্ধ জ্ঞানকে সুসংগঠিত আইনি যুক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় আরও আলোচনা হয়—মুট কোর্টের জন্য বিষয় নির্বাচন, লিগ্যাল রিসার্চের কৌশল, কেস ল’ ও স্ট্যাটিউট বিশ্লেষণ, মেমোরিয়াল/লিখিত সাবমিশন প্রস্তুতি, মৌখিক উপস্থাপনা, আর্গুমেন্টের কাঠামো, বেঞ্চের প্রশ্নের উত্তর প্রদান এবং পেশাগত আচরণসহ মুটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসরুর সালেকিন বলেন, প্রতিযোগিতামূলক আইন পেশায় একজন দক্ষ আইনজীবী হওয়ার জন্য শুধু আইনের ধারা জানা যথেষ্ট নয়; গবেষণা করতে জানা, আইনি যুক্তি নির্মাণ করা এবং সেই যুক্তি আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে উপস্থাপন করার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=