শাওনসহ গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে : মামুন মাহমুদ

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ===============
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ২০২২ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ মিছিলে শাওন হত্যার বিচারসহ গত ১৭ বছরে দেশে সংঘটিত সব গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল নারায়ণগঞ্জের ২ নং রেলগেট সংলগ্ন চুনকা পাঠাগারের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের নির্যাতনের কথা উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, ২০২২ সালে আমরা এরকম একটি র‍্যালির আয়োজন করেছিলাম। সেই র‍্যালিটি তৎকালীন সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি ছিল না। সে র‍্যালি থেকে সরকারবিরোধী কোনো স্লোগান দেওয়া হয়নি, সরকারের পতনও চাওয়া হয়নি। ২০২২ সালের ১ সেপ্টেম্বর ঠিক এই জায়গাতেই আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করেছিলাম। তৎকালীন এসপির নির্দেশনায় পুলিশের সদস্য কনক আমাদের লক্ষ্য করে রাইফেল থেকে গুলি চালিয়ে আমাদের ভাই শাওনকে হত্যা করেছিলেন।
তিনি আরও বলেন, আমাদের হাতে কোনো অস্ত্র বা লাঠি ছিল না; কেবল জাতীয় পতাকা ও মাইক ছিল। একটি নিরস্ত্র মিছিলে এমন বর্বর হামলা পৃথিবীর ইতিহাসে আর নেই। আজ যেমন আমরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এসেছি, তেমনি শাওন হত্যার বিচারের দাবিতেও এখানে ঐক্যবদ্ধ হয়েছি। এই বাংলার মাটিতেই শাওন হত্যার বিচার আমরা নিশ্চিত করব।
সমাবেশ শেষে আয়োজিত শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, এনডিএ চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন