ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান=============
দুপুরে ঘরেই ছিল তিন বছরের আব্দুল্লাহ। হঠাৎ তাকে ঘরে দেখতে না পেয়ে মা আশপাশে খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে ছেলের নিথর দেহ ভাসতে দেখেন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি শিশুটিকে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের রেজাউলের ছেলে।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে বাড়িতে থাকা আব্দুল্লাহ পরিবারের সদস্যদের অগোচরে কখন পুকুরের দিকে চলে যায়, তা কেউ টের পাননি। পরে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন।
তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে স্বজনেরা তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, পানিতে পড়ে যাওয়া অবস্থায় স্বজনেরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=