কসবার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এমদাদুল হক সোহাগ

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: =======ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ঐতিহ্যবাহী বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক মোঃ এমদাদুল হক সোহাগ। তিনি কুমিল্লার কোটবাড়িস্থ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে তিনি কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক প্রথম আলোর কুমিল্লা অঞ্চলের সাবেক আলোকচিত্রী ছিলেন।
গত বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সেলিমগীর হোসেন। নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয় এলাকা ও স্থানীয় লোকজনের মধ্যে এক উৎসবমুখর ও উদ্দীপনাময় পরিবেশের সৃষ্টি হয়।বিদ্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে পরিচালনা কমিটির মোট ১২ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ওয়ার্ড সদস্য ব্যতিরেকে বাকি ১১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এলাকার ১৭ বছরের সাবেক মেম্বার মোঃ রফিকুল ইসলাম ভূইয়া জানান, সাংবাদিক মোঃ এমদাদুল হক সোহাগ আমাদের এলাকার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়টি তার হাত ধরে আলোর মুখ দেখেছে। এই স্কুলেরই মেধাবী শিক্ষার্থী ছিলেন সোহাগ। বিশেষ করে, চিকিৎসাসেবার ক্ষেত্রে তিনি অত্যন্ত আন্তরিক। তার প্রচেষ্টায় ২০২২ সাল থেকে প্রতিবছর বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প করে যাচ্ছেন। এ বছর দুটি চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করেছেন। শতাধিক মানুষ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছেন, আর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন দুই হাজারের বেশি মানুষ। এমন একজন উদার ও উচ্চশিক্ষিত ব্যক্তি সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।
নবনির্বাচিত সভাপতি মোঃ এমদাদুল হক সোহাগ বিদ্যালয়টির একজন নিবেদিতপ্রাণ জমিদাতা সদস্য। নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নে বহুমুখী সাফল্য অর্জিত হয়েছে। পূর্বে ঝুঁকিপূর্ণ ভবন থাকলেও বর্তমানে সেখানে একটি নান্দনিক চারতলা ভবন নির্মিত হয়েছে। শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, খেলাধুলার পর্যাপ্ত সুযোগ এবং সুন্দর একটি খেলার মাঠ নিশ্চিত করা হয়েছে। আগামীর দিনে শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে একটি সৃজনশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমার প্রতি আস্থা রাখায় এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউল হোসেন জানান, শিক্ষার মানোন্নয়নে জমিদাতা সদস্য ও নির্বাচিত সভাপতি মোঃ এমদাদুল হক সোহাগ খুবই আন্তরিক। শিক্ষকসংকটসহ আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন