দেবীদ্বার: ফুটবল খেলায় গোল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে গাছ ফেলে অবরোধ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি// ================
কুমিল্লার দেবীদ্বারে ফুটবল খেলায় গোল করাকে কেন্দ্র করে দু’পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনার জেড়ে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে দেবীদ্বার উপজেলার ‘কালিকাপুর সমাজ কল্যান যুব সংঘ’ কতৃক আয়োজিত ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষ পর্যায়ে দুই পক্ষ (ভিরাল্লা এবং আলিয়াবাদ) এর সমর্থক ও খেলোয়াড়দের মাঝে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে একইদিন সন্ধ্যা ৭টা থেকে প্রায় ঘন্টাব্যাপী কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের ভিরাল্লা অংশে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে এবং এলাকার মুরুব্বিদের সহায়তায় অবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এসময় সড়কের উভয় পার্শ্বে অন্তত তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল, খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এঅবস্থায় ভিরাল্লার তুহিন নামের এক সমর্থকের সাথে গোল করা নিয়ে আলিয়াবাদের জসিম নামে এক সমর্থকের বাকবিতন্ডা হয়। পরে তা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে ভিরাল্লার সমর্থকদের দুটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন আটকে রাখা ও একটি পিকআপ ভ্যানের গ্লাস ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে আলিয়াবাদের সমর্থকদের বিরুদ্ধে। পরে ভিরাল্লা সমর্থকরা এলাকায় এসে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে।
সংঘর্ষের ঘটনায় মোঃ শান্ত(২৮), মোঃ তুহিন (৩৭), মোঃ লিটন(২৫), মোঃ রাব্বি (২৭), মোঃ সাব্বির হোসেন (২৪) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও অন্তত ১০ জন স্থানীয়ভাবে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এবিষয়ে তাৎক্ষণিক টুর্নামেন্ট পরিচালনাকারী কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দেবীদ্বারে দায়িত্বরত ট্রাফিক সহকারী সার্জেন্ট তাপস দাস জানান, ডিআইজি সাহেব কুমিল্লা -সিলেট মহাসড়ক হয়ে ব্রাহ্মণবাড়িয়া যাবেন, আমরা সড়কের ফুলগাছতলা এলাকায় যানজট নিরসনে কাজ করছিলাম। পরে শুনলাম ভিরাল্লা এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ করা হয়েছে, এখানে এসে স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।
এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একপক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন, শুনেছি আরেক পক্ষ অভিযোগ নিয়ে আসছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক অবরোধের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।
ছবির ক্যাপশনঃ
দেবীদ্বার উপজেলার ‘কালিকাপুর সমাজ কল্যান যুব সংঘ’ কতৃক আয়োজিত ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষ পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ ও কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধের ছবি। সংবাদ প্রকাশঃ ০৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=