নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এএসআই মান্নানের মাতালামীর ভিডিও ভাইরাল

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ===============
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এএসআই মান্নানের মাতলামীর একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে দুই সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে পুলিশের দাবী মান্নান মানুষিক রোগে আক্রান্ত এবং ডাক্তারের চিকিৎসাধীর আছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট এলাকায় নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এএসআই মান্নান মাতলামী শুরু করে। কখনো নাচ গান করে আবার কখনো গান করতে দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে নানা মন্তব্য করতে থাকে। কেউ কেউ বলছিল নেশাগ্রস্থ হয়ে এমন করছে। এমন একটি ভিডিও ভাইরাল হয়।
এ ঘটনায় শনিবার এএসআই মান্নানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযক্ত করা হয়। ঘটনা তদন্তে দুই সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান প্রধান এবং এস আই ফারুক আহমেদ পাটোয়ারীকে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এএস আই মান্নান মানুষিক রোগে আক্রান্ত এবং ডাক্তারের চিকিৎসাধীর আছেন। সে ২০ দিন আগে নারায়ণগঞ্জ সদর নৌ থানায় যোগদান করে। এর আগে র্যাব-৩ এ কর্মরত ছিল। শুক্রবার দুপুরে মান্নান সিলেটে বসবাসরত তার স্ত্রীকে ভিডিও কল করে নানা কথা বলে জানান এখন সে আত্মাহত্যা করবে। পরে তার মা’র সাথে কথা বলে শান্ত হয়।
সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট এলাকায় নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এস আই মান্নান পাগলামী শুরু করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। সে নেশা করেছিলো না কি মানষিক রোগি তা তদন্তের আগে কিছুই বলা যাচ্ছেনা। সংবাদ প্রকাশঃ ০৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=