লালমাইয়ের জনপ্রিয় চিকিৎসক ড. সফিকুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত!

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন সংবাদদাতা কুমিল্লা ঃ ==================
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর (হদগড়া) গ্রামের অত্যন্ত পরিচিত ও সর্বজনশ্রদ্ধেয় চিকিৎসক ডাঃ মোঃ সফিকুর রহমান আর নেই
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, রাতে নগরীর মুন হসপিটালের সামনে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি গ্রামীণ জনপদের সাধারণ মানুষের সেবায় সর্বদা নিয়োজিত একজন মানবিক ও দক্ষ চিকিৎসক ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্থানীয়রা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। শুক্রবার জুমার নামাজ পর স্থানীয় মসজিদের সামনে তার জানাজা ও বিদায় আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে পারিবারিক কবরস্থানে বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক মরহুম শফিকুর রহমানের দাফন সম্পন্ন করা হয়। সংবাদ প্রকাশঃ ২৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=