টাস্কফোর্স ও বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ===========
২৭ আগস্ট ২০২৬ . চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স ও বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমসহ বিভিন্ন সরকারি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান প্রতিরোধ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় জোরদার, কার্যকর নজরদারি বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=