অবশেষে ঝাউতলার হাদিয়া টাওয়ারের দখল ফিরে পেল ভূমি মালিকপক্ষ

সিটিভি নিউজ।। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা ঝাউতলায় অবস্থিত মরহুম শাহ আব্দুল ওয়াদুদ সাহেবের ভূমিটি (হাদিয়া টাওয়ার) এর দখল বুঝেপেলো ভূমি মালিকপক্ষ। গত ২ আগষ্ট ২০২৬ তারিখে কুমিল্লা আদালতের রায় ভুমি মালিকপক্ষের অনুকূলে গত ১৪-৭-২০১০ তারিখের চুক্তিপত্র দলিল ও ১৯ সেপ্টেম্বর ২০১০ খ্রিঃ তারিখের রেজিস্টার দলিল আদালত কর্তৃক বাতিল করেন। রায়ের ফলে ভূমি মালিকপক্ষ গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে ইন্টারকো প্রপার্টিজের স্থানীয় প্রতিনিধি কে জমি খালি করার মৌখিক অনুরোধ করলে ডেভলপার কোম্পানি গড়িমশি ও সময় ক্ষেপণ করতে থাকলে আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ভূমি মালিকপক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ডেভলপার কোম্পানির নিকট থেকে নালিশি ভূমিটি বুঝে নিয়ে গেইটে তালা মেরে দেয়। এ সময় ভূমি মালিকপক্ষ মরহুম শাহ আব্দুল ওয়াদুদ এর ওয়ারিশগণ এর পক্ষে ডাক্তার শাহ মোঃ ইকবাল উপস্থিত ছিলেন। এ সময় ভুমি মালিকপক্ষ হাদিয়া টাওয়ারের সাইনবোর্ডটি অপসারণ করে ফেলে। সংবাদ প্রকাশঃ ২১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন