দেবীদ্বার: চাঞ্চল্যকর ফরিদা হত্যার প্রতিবাদে মিছিল: ঘাতক লাইলীসহ হত‍্যাকারীদের ফাঁসীর দাবী

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=================
কুমিল্লার দেবীদ্বারে চাঞ্চল্যকর ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ গেইট থেকে একটি প্রতিবাদ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক প্রতিবাদ সভা করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গহনা ও টাকার লোভে বাসার ভাড়াটিয়া সেজে ঘাতক লাইলী আক্তারের নেতৃত্বে ইতিহাসের এক বর্বরোচিত ও লোমহর্ষক হত‍্যাকান্ড সংঘটিত করেছে। একজন ঘুমন্ত নারীকে শ্বাসরোধে হত‍্যাপূর্বক তার দেহকে কুপিয়ে অর্ধশত খন্ডিত করে লোকিয়ে রাখার চেষ্টা হয়েছে। আমরা এ হত‍্যাকান্ডে জড়িত লাইলী আক্তারসহ সকল ঘাতকদের ফাঁসির দাবী জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, দেশে আজ বিচারহীন সংস্কৃতির গ‍্যারাকলে অপরাধীদের সাজা হচ্ছেনা। লাইলি আক্তার ২০২১ সালে ৭ নভেম্বর দেবর আমির হোসেনের সাথে পরকীয়ায় আপত্তিকর অবস্থায় আমির হোসেনের ৭ বছরের মেয়ে শিশু ফাহিমা দেখে ফেললে, তার পিতা আমির হোসেন তার নিজ কণ‍্যাকে হত‍্যা করে। সাথে প্রেমিকা লাইলি বেগমসহ ৫ জন ছিলেন। তারা ফাহিমাকে হত‍্যা করে বস্তাবন্দি করে বাড়ি থেকে ৮/৯ কিলো মিটার দূরে কাচিসাইর পুলের নিচে ফেলে আসে। ওই বছরের ১৪ নভেম্ব তার বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই মামলায় লাইলী বেগমসহ ৫ জন আসামী গ্রেফতার হলেও ৩ থেকে সাড়ে ৪ বছরের মধ‍্যে সকল আসামী জামিনে বেড়িয়ে আসে। সেদিন যদি তাদের উপযুক্ত সাজা হতো, তাহলে আজকের এ লোমহর্ষক আলোচিত হত্যাকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারতনা।

নিহত ফরিদা ইয়াছমিনের স্বামী মো. মফিজুল ইসলাম ভূঁইয়া বলেন, আজ আমার সরকারের কাছে দাবী আমার স্ত্রীর হত‍্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসি চাই, যে সাজা আগামীতে অপরাধীদের জন‍্য এটি একটি বার্তা হয়ে থাকে।

প্রতিবাদ সভায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন, নিহতার দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তার, কাজী নাসির উদ্দিন, সিয়াম আহমেদ, মোশাররফ হোসেন, মো. জহিরুল ইসলাম প্রমূখ।

উল্লেখ‍্য গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে এবং শনিবার (৮ আগস্ট) বিকেলে দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর মোহনা আবাসিক এলাকায় মফিজুল ইসলাম ভূঁইয়ার মালিকানাধীন বাসায় ফরিদা ইয়াসমিনের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করার মধ‍্য দিয়েই এ নৃশংস হত‍্যার ঘটনাটি দেশবাসীর কাছে উঠে আসে।

ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে চাঞ্চল‍্যকর ফরিদা ইয়াছমিন হত‍্যাকান্ডে জড়িত লাইলী আক্তারসহ সকল খুনীদের ফাঁসীর দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ছবি। সংবাদ প্রকাশঃ ১৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন