ইত্তেহাদুর রশিদ বীপু বখ্শী’র ইন্তেকালে শোক প্রকাশ

সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। বখ্শীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছে জামাঁ রাসুল নুমা হজরত ছুফী শাহ মোহাম্মদ নবী বখ্শ তেগী ক্বাদেরী আবাদানী রাঃ’র বিশিষ্ট খলিফা হজরত হাজী ছুফী শাহ মোহাম্মদ আলী বখ্শী তেগী রহঃ’র মুরীদ, কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটির সহ-জুলুছ সম্পাদক এবং কুমিল্লা জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর আমোদ ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইত্তেহাদুর রশিদ বীপু বখ্শী অদ্য ২৩ সফর ১৪৪৮ হিজরী, ০৭ আগষ্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ শুক্রবার বেলা ১২.২০ মিনিটে বজ্রপুর মৌলভীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তাহার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তাঁহার ইন্তেকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির সভাপতি ও কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু, সহ-সভাপতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ মাইনুল হাছান লিহিন, শাহপুর দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাদা মাহবুব ইলাহ্, বখ্শীয়া দরবার শরীফের সাজ্জাদাহ্নশীন মাওলানা শাহ্ মোহাম্মদ কুতুবউদ্দিন শাহিদী বখ্শী, খাজা বাবা মাহফিল উদযাপন কমিটির ১১ শরীফ সাব-কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ মোহাম্মদ আলী ফারুক, কুমিল্লা জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর উপদেষ্টা আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খাঁন আল-মাইজভান্ডারী, সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ মোহাম্মদ আবদুল ওয়াহিদ সবুরী বখ্শী, সাধারণ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী, সাংগঠনিক সম্পাদক রোটাঃ মোহাম্মদ আবুল বাশার, প্রচার সম্পাদক হাজী মোহাম্মদ মানিক মিয়া খন্দকার আল-মাইজভান্ডারী, দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী, প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আনছারী, গবেষণা সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান সবুরী বখ্শী, অর্থ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন চৌধুরী রেজভী, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বখ্শী চিশতী, নবীনগর বিশ্ব এলাহি মঞ্জিল সাতমোড়া দরবার শরীফের গদ্দীনশীন ও কুমিল্লা বঙ্গবন্ধু ল’ কলেজের প্রভাষক পীরে তরীকত এড. শাহ ছুফী মোহাম্মদ আবদুল কাইয়ূম চিশতী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, কুমিল্লা কবি নজরুল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা মডেল স্কুল এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী, মহানগর আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর সভাপতি মাওলানা আবু জাফর মোহাম্মদ আবদুল মান্নান, সহ-সভাপতি মোহাম্মদ আবু সুফি বখ্শী, সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ূন কবির বখ্শী, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল কবির মাইজভান্ডারী, প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান খাঁন, দারোগাবাড়ী মাজার শরীফ জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াছিন নূরী, কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ্’র খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী মোহাম্মদ ইব্রাহিম আল-কাদেরী, হযরতপাড়া গাউছিয়া ঈদগাহ’র খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম বখ্শী, ফকির কুতুব শাহ আশরাফী (রহ.) দরবার শরীফের গদ্দিনশীন শাহজাদা শাহ মোহাম্মদ তাসাউফ শাহ আশরাফী, শাহজাদা শাহ মোহাম্মদ তাশরীফ শাহ আশরাফী, আরেফে রাব্বানী শাহ আবদুছ ছোবহান রিসার্চ সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক এনায়েত মোর্শেদ বুলবুল, জিলানীয়া দরবার শরীফের গদ্দিনশীন রুহুল ইয়ামেনী মোহাম্মদ আবরার আশরাফী, জয়দুল হোসাইনীয়া দরবার শরীফের গদ্দিনশীন শাহ মোহাম্মদ হোসেন খসরু শাহিদী বখ্শী, হাজী মোহাম্মদ আলী বখ্শী রহঃ দরবার শরীফের গদ্দিনশীন শাহ আহমদ উদ্দিন মানিক গাফ্ফারী বখ্শী, শাহজাদা মোহাম্মদ নূরউদ্দিন বখ্শী, গোলাপ রহমানীয়া দরবার শরীফের গদ্দিনশীন হাজী শাহ মোহাম্মদ আবদুল মবিন রহমানী বখ্শী, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোং লিঃ এর যুগ্ন-নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু বকর, সবুরীয়া দরবার শরীফের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গির আলম সবুরী বখ্শী, হজরত বাবা রমজান আলী শাহ মজনু ফকির (রহঃ) দরবার শরীফের খাদেম মোহাম্মদ নাজির হোসাইন, সাউথইষ্ট ব্যাংক পিএলসি’র অফিসার মোহাম্মদ মিজানুর রহমান পিয়াস, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ জাবের হোসেন, নূরে মদিনা মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ আবুল হাসান বখ্শী, কুমিল্লা রেকসিন প্লাষ্টিক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মোতালেব হোসাইন, দৈনিক চকবাজার ব্যবসায়ী সমিতির সাবেক দপ্তর সম্পাদক, জেলা ও মহানগর ডিম ব্যবসায়ী সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন বখ্শী প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক
আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী । সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন