ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন পরিষদের মেম্বারের ছেলের পুকুর থেকে লাশ উদ্ধার

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।==============বুধবার ২৯ জুলাই সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়ার একটি পুকুর থেকে আলামিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায় সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের নতুন ভরাট করা বাড়ির উত্তর-পশ্চিম পাশের একটি পুকুরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আলামিন সিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর জানান, সকালে ছোটধুশিয়া এলাকার একটি পুকুর থেকে আলামিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘আলামিন আমাদের ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে। প্রাথমিকভাবে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিবারের সদস্যরা দাবি করছেন, তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশি তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘পুকুর থেকে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানস যাবে। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ প্রকাশঃ ৩০-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=