দেবীদ্বার কাঁচা বাজারে মোবাইল কোর্টের অভিযান- ৮ ব্যাবসায়ীকে জরিমানা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি// ==================== “দেবীদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম, চাপে নিন্ম-মধ্যবিত্ত পরিবার” গত মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় এমন অভিযোগ তোলার পর বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নিউমার্কেট কাঁচাবাজার ও বিভিন্ন দোকানপাটে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে নিউ মার্কেট এলাকায় কাঁচা বাজার সহ অন্যান্য প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রিসহ সঠিক মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮ ধারায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানে ৮টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কাঁচাবাজারের ব্যাবসায়ী কালী প্রশাদ সাহা’কে ৩ হাজার টাকা, মামুন’কে ২ হাজার টাকা, মো: ইকবাল হোসেন’কে ২ হাজার টাকা, জালাল’কে ২ হাজার টাকা, চান্দিনা রোডের মুরগী ব্যবসায়ী মামুন’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং চান্দিনা রোডে অবস্থিত বি-বাড়িয়া স্পেশাল লাইভ বেকারিতে তৈরিকৃত খাদ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় বেকারির ম্যানেজার আসাদুজ্জামান’কে ৫ হাজার টাকা এবং সজিব কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় মা-বাবার দোয়া হোটেল মালিক আবুল বাশার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, দেবীদ্বার বাজারে সবজি ও মাছের দামে ঊর্ধমুখী নিয়ে ” আইনশৃংখলা সভায় আলোচনার প্রেক্ষিতে আজকের এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ৩০-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=